নতুন কমিটি না পসন্দ! বড় সিদ্ধান্ত তৃণমূল কর্মীদের, জলঘোলা দুবরাজপুরে

নতুন কমিটি প্রকাশ হতেই সেই কমিটি না পসন্দ তৃণমূল কর্মীদের একাংশের। আর এরপরেই ওই সকল তৃণমূল কর্মীদের তরফ থেকে বড় সিদ্ধান্ত হিসেবে কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনাকে কেন্দ্র করে জলঘোলা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর এলাকায়। আগেও একাধিকবার এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছে, আর এবারও নতুন কমিটি ধীরে এমন দ্বন্দ্ব।

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তা হল, মঙ্গলবার জাগো বাংলা দুবরাজপুর ব্লক নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান একটি পোস্ট করেন, সেখানে দেখা যায় হেতমপুর অঞ্চলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানে ১২ জন সদস্যের নাম রয়েছে। আর এরপরেই হেতমপুর অঞ্চল কোর কমিটির ১২ জন সদস্যের মধ্যে পাঁচ জন সদস্য ওই কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেন। তারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন?

আরও পড়ুনঃ আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের হাজার টাকা মূল্যে বালি দিতে হবে! দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ বিজেপি

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যখন হেতমপুর অঞ্চলে জলঘোলা হচ্ছে তখন তৃণমূলেরই এককর্মী অভিনীবেশ রায় বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন, এই এলাকায় এমনিতেই তৃণমূল পিছিয়ে থাকে। তাই হারের বোঝা কেন মাথায় নিতে যাব?

অন্যদিকে তৃণমূলের এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কটাক্ষ করে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, খাওয়া খাওয়ি নিয়ে এমন ঘটনা।