তৃণমূল নেতার বাড়িতে গুলি! ব্যাপক বীরভূমে, উদ্দেশ্য নিয়ে বাড়ছে সন্দেহ

তৃণমূল নেতার বাড়িতে গভীর রাতে পর পর দুবার হামলা। এমনকি গুলি চালানোর অভিযোগও তুলেছেন ওই নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে বীরভূমে। শাসকদলের নেতার বাড়িতে এমন হামলা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

তৃণমূল নেতার বাড়িতে এমন হামলার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রাম পঞ্চায়েতে। হেতমপুর গ্রাম পঞ্চায়েতের বেতনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে শুক্রবার গভীর রাতে এমন ঘটনা ঘটে। যে ঘটনায় পরপর দুবার হামলা চালানোর পাশাপাশি দু রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। গুলির দাগ দেওয়ালে রয়েছে এবং বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। এছাড়াও বাড়ির দরজা ভাঙার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনিবেশ রায় জানিয়েছেন, ভয় দেখানোর উদ্দেশ্যেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছে কেউ বা কারা।

অন্যদিকে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ সবুর আলী জানিয়েছেন, কস্মিনকালে তারা এমন ঘটনা দেখেননি। হেতমপুরের বুকে এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না।

আরও পড়ুনঃ দুবরাজপুরে গৃহবধূর সঙ্গে নৃশংস ঘটনায় নয়া মোড়, অভিযুক্তকে খুঁজে বের করল পুলিশ! সাজানো ঘটনা দাবি অভিযুক্তের পরিজনদের

ঘটনাকে কেন্দ্র করে যেসকল প্রশ্ন করছে তা হল, তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমন ঘটনা? কেননা এই অঞ্চলে অনুব্রত ও কাজল গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বেশ কয়েক মাস ধরেই চলছে ক্ষমতা দখলের শীতল লড়াই। এই বিষয়টিকেই কারণ বলে মনে করছে বিজেপি।