কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো! আর এই কথা কে মাথায় রেখেই মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে চমক দিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূলকে। বীরভূম জেলা তৃণমূলের তরফে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ থেকে চকলেট সহ বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও বড় বড় করে পোস্টার লাগিয়ে টোটো ফ্রির কথা উল্লেখ করা হয়।
মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বুধবার জীবন বিজ্ঞান পরীক্ষা দেওয়ার জন্য যখন পরীক্ষার্থীরা স্কুলের দিকে ছুটছে ঠিক সেই সময়ই সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠন পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল, চকলেট, কলম এবং জলের বোতল তুলে দেয়। এছাড়াও তাদের তরফ থেকে ত্রিশটি টোটো বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য রাখা হয় যাতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের কোনরকম অসুবিধা না হয়।
আরও পড়ুনঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড বোলপুরে! আগুনের লেলিহান শিখা দেখে ভীত সন্ত্রস্ত এলাকা
বিনামূল্যে টোটো পরিষেবা অবশ্য প্রথম দিন থেকেই দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। তবে এদিন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে চমক দেওয়ার জন্য টোটোতে টোটোতে বিনামূল্যে টোটো পরিষেবার বিষয়টিকে উল্লেখ করা হয়।
