মাধ্যমিকের মধ্যেই ডিজে বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট! তৃণমূলের স্পোর্টস সেলের বিরুদ্ধে সরব বিজেপি ও সিপিআইএম

২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা এখনো শেষ হয়নি, শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার। আর এই পরীক্ষা চলাকালীনই ডিজে বক্স, কেশব দের সঙ্গীতানুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে তৃণমূলের স্পোর্টস সেলের বোলপুর শাখার তরফ থেকে শুরু করা হয়েছে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের। আর এমন আয়োজনকে ঘিরেই প্রশ্ন তুলছে বিজেপি সিপিআইএম।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এমন জমকালো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বোলপুরের ডাকবাংলো স্টেডিয়ামে। যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত শিল্পী কেশব দে ছাড়াও উপস্থিত ছিলেন শাসকদলের অনেকে। স্বাভাবিকভাবেই পরীক্ষা চলাকালীন এমন আয়োজন ঘিরে প্রশ্ন তো উঠবেই। কেননা প্রশাসনের তরফে পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে মাইক ডিজে বাজিয়ে কোনরকম অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, সভা, মিছিল ইত্যাদির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এমন নিষেধাজ্ঞা চলাকালীন কেন তৃণমূলের স্পোর্টস সেলের এমন আয়োজন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ও সিপিআইএম।

আরও পড়ুনঃ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু ওয়ার্ডে মোবাইল বিস্ফোরণ! বাঁচাও বাঁচাও রব রোগীদের

বোলপুরে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেখানে চতুর্দিকে বড় বড় স্ক্রিনের পাশাপাশি ডিজে বক্স বাজছে তারস্বরে বলেই অভিযোগ। উল্লেখযোগ্য বিষয় হলো এই টুর্নামেন্টে স্টেডিয়ামের চতুর্দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষের মতো ব্যক্তিত্বদের ছবি রয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শাসকদলের অনেককেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।