দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ইসলামপুরে সবচেয়ে বড় সমস্যা হলো পানীয় জল। আর এই পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বারবার দিতে দেখা গিয়েছে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বারবার প্রতিশ্রুতি দিলেও সমস্যার সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে রোজা মাসে জলের আকালে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। শেষমেষ শুক্রবার সকালে তারা ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।
পানীয় জলের দাবিতে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল হন দুবরাজপুরের ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশরা। জাতীয় সড়কে ঘড়া বালতি নামিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাদের। তাদের দাবি রমজান মাস এই ভাবেই পানীয় জলের সমস্যায় তাদের কাটাতে হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান।
দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে সক্ষম হন। যান চলাচল স্বাভাবিক হয় অবরোধ উঠে যাওয়ার পর।
ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা কটাক্ষ করে জানিয়েছেন, ১৫ বছর সরকারি থেকেও ন্যূনতম জলের চাহিদাটুকু মেটাতে পারেনি এই সরকার। এই সরকার ক্ষমতায় কি করে আছে, সেটাই প্রশ্নের?
