পুকুর বুজিয়ে নার্সিংহোম! কাঠগড়ায় কেষ্টর দাদা, কাজ বন্ধ করল বোলপুর পৌরসভা

পুকুর বুঝিয়ে কংক্রিটের নির্মাণ কাজ করানোর অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের দাদার বিরুদ্ধে৷ অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসে বোলপুর পৌরসভা এবং ঘটনাস্থলে পৌঁছে সেই নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বোলপুর পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই নির্মাণ কাজের জন্য বোলপুর পুরসভা বা সংশ্লিষ্ট কোনও দফতরের থেকে অনুমতি নেওয়া হয়নি৷ তবে এই নির্মাণ কাজের জন্য পুরসভার জলের ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছিল৷ যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভা পদক্ষেপ নিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ করে দিলেও প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে শহরের বুকে আস্ত একটি পুকুর সম্পূর্ণ ভরাট হয়ে গেল ৷

আরও পড়ুনঃ ১লা থেকেই চালু নয়া আয়কর আইন! কি পেল বাংলা? সংক্ষেপে দেখুন Budget 2026

স্থানীয়দের অভিযোগ, বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপসী বাউড়ি এবং তৃণমূল নেতা নরেশ বাউড়ি মিলে এই পুকুরটি বুজিয়েছেন৷ যদিও তাপসী বাউরী অভিযোগ অস্বীকার করে দাবী করছেন তার আমলে কিছু হয়নি।

অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই নির্মাণ কাজের সঙ্গে বীরভূমে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের দাদা সুব্রত মণ্ডলের যোগ রয়েছেন।

বোলপুর পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের কালীমোহনপল্লিতে বিশাল আকারের পুকুরটি ছিল ৷ সেটিকে সম্পূর্ণ ভরাট করে ও পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট করে দিয়ে সেখানে চলছিল কংক্রিটের নির্মাণ কাজ ৷ স্থানীয়দের অভিযোগ, নার্সিংহোম তৈরি করার জন্যই এমন নির্মাণ কাজ করা হচ্ছে।