‘বীরভূমকে চিনিয়েছে আমার কাঁচা বাদাম গান’, ভুবন বাদ্যকরের আজব দাবি! তাহলে কি কবিগুরু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়দের সমস্ত প্রয়াস বৃথা!

ভাইরাল শিল্পী ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান ভাইরাল হয়েছিল বটে! জনপ্রিয়তার শিখরে উঠেছিল বটে! তাই বলে তিনি এত বড় দাবি করে ফেলবেন? তিনি তো এবার দাবি করলেন, তার কাঁচা বাদাম গানের জন্যই নাকি বীরভূমকে সবাই চিনেছে। তিনি হয়তো বলতেই চেয়েছিলেন, তার এবং তার কাঁচা বাদামের গানের দৌলতেই বিশ্ববাসীরা বীরভূমের নাম জেনেছেন।

এমন দাবির পর প্রশ্ন উঠছে তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেনের মত ব্যক্তিত্বরা কিছুই করেননি? নাকি তাদের সমস্ত প্রচেষ্টা বৃথা?

আরও পড়ুনঃ কীর্ণাহারে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটতেই সিউড়িতে নড়েচড়ে বসল পুলিশ! দিনভর চললো বিশেষ অভিযান

ভুবন বাদ্যকরের এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন অনেকেই মজার ছলে বলছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো মহাপুরুষেরা যদি বেঁচে থাকতেন তাহলে লজ্জা পেতেন।

শনিবার ডোম সম্প্রদায়ের মানুষদের সংগঠন ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের তরফ থেকে বীরভূম জেলা প্রশাসনের কাছে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। আর এই স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে এসেই ভুবন বাদ্যকরকে এমন আজব ও হাস্যকর দাবি করতে দেখা যায়।