রুপোর লড়াইয়ে কেষ্ট-কাজল! অনুব্রতর জোড়া রুপোর মুকুটের পর এবার রুপোর শঙ্খ পেলেন কাজল শেখ

সোনা থেকে রুপোর সবকিছুর দামই দিন দিন বাড়ছে। এমন সব ধাতুর দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তা সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষদের কাছে ধরা ছোঁয়ার বাইরে হয়ে দাঁড়িয়েছে। তবে এমন পরিস্থিতিতেই রীতিমতো রুপোর লড়াইয়ে শামিল অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। মূলত তৃণমূল কর্মী সমর্থক অথবা বিভিন্ন সংগঠনের মানুষেরা যেভাবে তাদের উপর জিনিসপত্র উপহার দিচ্ছেন তা দেখে এমনটা বলা যেতেই পারে।

বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল দিন দুয়েক আগেই চন্দ্রপুর ও দুবরাজপুরের যশপুরে ব্যাক টু ব্যাক রুপোর মুকুট উপহার পান। যদিও এর আগেও তিনি রুপোর বাঁশি ইত্যাদি উপহার পেয়েছেন। আর এই রুপোর মুকুটের রেস কাটতে না কাটতেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ পেলেন রুপোর শঙ্খ। যদিও তিনিও বিভিন্ন সময়ের উপর তরোয়াল থেকে শুরু করে মুকুট ইত্যাদি অনেক কিছুই উপহার হিসেবে পেয়েছেন।

আরও পড়ুনঃ পুকুর বুজিয়ে নার্সিংহোম! কাঠগড়ায় কেষ্টর দাদা, কাজ বন্ধ করল বোলপুর পৌরসভা

বীরভূমের সাঁইথিয়ায় চলছে সাঁইথিয়া উৎসব। যে উৎসবে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কাজল শেখ। আর সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় উপহারস্বরূপ একটি রুপোর শঙ্খ। রুপোর এমন শঙ্খ পেয়ে রীতিমতো আপ্লুত ও আনন্দিত তিনি।