বছরের পর বছর ধরে সিউড়ি রেল স্টেশনে দূরপাল্লার বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে আন্দোলন, স্মারকলিপি প্রদান ইত্যাদির মত অনেক কর্মসূচি দেখা গিয়েছে। কিন্তু সেগুলি থেকে গিয়েছে কেবল কাগজে কলমেই। অবশেষে বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে সিউড়িতে রেলের একের পর এক উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে দূরপাল্লার দুটি ট্রেন সিউড়িতে স্টপেজ পেল।
সিউড়িতে দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ মিলতেই রীতিমতো খুশির হাওয়া সিউড়ির বাসিন্দাদের মধ্যে। মুখে মুখে এখন শোনা যাচ্ছে, আর যাই হোক উত্তরবঙ্গ এবং দক্ষিণ ভারত যাওয়া অনেকটাই সুবিধা হল। আর এমন মুহূর্তেই এসএমভিটি বেঙ্গালুরু কামাখ্যা এসএমভিটি বেঙ্গালুরু ট্রেন সিউড়িতে প্রথম স্টপেজ দিতেই রাজকীয় অভ্যর্থনা করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের।
আরও পড়ুনঃ মাধ্যমিকের আগেই খুলতে হবে সিউড়ির হাটজন বাজার রেলওভার ব্রিজ, সরব তৃণমূল
রবিবার প্রথম ১২৫৫১ এসএমভিটি বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ দেয়। সিউড়িতে ট্রেনটি এসে পৌঁছানোর আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা সেখানে রাজকীয় অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিল। আর সেই মতোই ট্রেনটি দাঁড়াতেই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের রাজকীয় অভ্যর্থনা জানানো হয়, রাজকীয় অভ্যর্থনা জানানো হয় দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনটিকে।
১২৫৫১ এসএমডিটি বেঙ্গালুরু কামাক্ষা এক্সপ্রেস ট্রেনটি সিউড়িতে স্টপেজ দেবে রাত দশটা উনিশ মিনিটে এবং ছাড়বে দশটা একুশ মিনিটে। অন্যদিকে ১২৫৫২ কামাক্ষা এসএমভিটি এক্সপ্রেস ট্রেনটি সিউড়িতে দাঁড়াবে ভোর পাঁচটা ৩১ মিনিটে এবং ছাড়বে ভোর পাঁচটা 33 মিনিটে। এছাড়াও দূরপাল্লার আরো একটি ট্রেন এমজিআর চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি এমজিআর চেন্নাই সেন্ট্রাল ট্রেনটি স্টপেজ দেবের সিউড়ি স্টেশনে।
রবিবার সিউড়ি স্টেশনে এস এমভিটি কামাক্ষা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছতেই সিউড়ি স্টেশন মাস্টার ও যাত্রীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
