আবারও তৃণমূলে তৃণমূলে হাতাহাতির ঘটনা ঘটলো বীরভূমে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যে ঘটনায় সাতজন তৃণমূল কর্মী আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তৃণমূলে তৃণমূলে হাতাহাতির এমন ঘটনাটি ঘটে সোমবার রাতে।
জানা যাচ্ছে, সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত বসরা গ্রামের একটি গ্যারেজে বৈঠক করছিলেন সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা। এমন অবস্থায় আলোচনা চলাকালীন আচমকা সেখানে হাজির হন বকুল গোষ্ঠীর তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ এরপরই তাদের উপর আক্রমণ করা হয়। আর সঙ্গে সঙ্গে শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি মারধর। ঘটনার পরই উত্তপ্ত হয় এলাকা। আর এই হাতাহাতি মারধরের ঘটনায় দুপক্ষের সাতজন কর্মীরা আহত হন এবং তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।
আরও পড়ুনঃ দুই কিডনিতে স্টোন, অসহ্য যন্ত্রণা উপেক্ষা করেই হাসপাতাল থেকে মাধ্যমিক দিচ্ছে দুবরাজপুরের অদম্য লড়াকু
অন্যদিকে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই সিউড়ি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে।
