উন্নয়নের পাঁচালী কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের ১৫ বছরের শাসনকাল কি কি উন্নয়ন করেছে তা তারা ইতিমধ্যেই প্রচার করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রচার। আর এবার সেই কর্মসূচির একটি অংশে তৃণমূল কর্মীদের কর্মে অবাক হতে দেখা গেল দুবরাজপুরের এক চিকিৎসককে।
উন্নয়নের পাঁচালী কর্মসূচির অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সোমবার পৌঁছে যান দুবরাজপুর শহরের চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ দে চেম্বারে। তারপর তারা সেখানে পৌঁছে ডাক্তার বিশ্বজিৎ দেকে সম্মানিত করেন।
আরও পড়ুনঃ মাধ্যমিকের আগেই খুলতে হবে সিউড়ির হাটজন বাজার রেলওভার ব্রিজ, সরব তৃণমূল
চিকিৎসককে সম্মানিত করার জন্য তৃণমূলের তরফে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির লেখা চিঠি ও উনার পাঠানো উত্তরীয় তুলে দেওয়া হয়েছে। এই সম্মান পেয়ে খুশি চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ দে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুন্ডু সহ আরও অনেকেই।
