রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বৃহস্পতিবার রাজ্য সরকার লক্ষীর ভান্ডারের টাকা আরো বাড়ানোর ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী এবার আরো ৫০০ টাকা করে বেশি পাবেন রাজ্যের মহিলা উপভোক্তারা। আর এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো অকাল হোলি শুরু হল বীরভূমে।
বীরভূমের দুবরাজপুরে রাজ্য সরকারের এমন ঘোষণার পরই উচ্ছ্বসিত হয়ে পড়তে দেখা যায় শহরের তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের। তারা লক্ষ্মীর ভার নিয়ে রীতিমতো আবির খেলা শুরু করেন। পাশাপাশি চলে স্লোগান জয় বাংলা।
লক্ষীর ভান্ডারের টাকা নতুন করে বৃদ্ধির পর কোন মহিলাকে বলতে শোনা গেল, আর কারো কাছে হাত পাততে হবে না। কেউ কেউ আবার বললেন, ওষুধের খরচা বেরিয়ে যাবে। আর এসব নিয়েই রীতিমতো উচ্ছ্বসিত মহিলারা।
