তৃণমূল নেতার ছায়া সঙ্গীর রিসোর্টে ৮ যুবতি, ৪ যুবক! চলছিল গোপন খেলা, হাতেনাতে ধরলো শান্তিনিকেতন থানার পুলিশ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পীঠস্থান শান্তিনিকেতনে তৃণমূল নেতার ছায়া সঙ্গীর রিসোর্টে গোপন খেলায় মত্ত হয়ে উঠেছিলেন ৮ যুবতী ও ৪ যুবক। তারাও নাকি তৃণমূল নেতাদেরই ঘনিষ্ঠ। এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে, শুধু গ্রেপ্তার নয়, পাশাপাশি উদ্ধার হয়েছে আপত্তিকর বেশ কিছু জিনিসপত্র। ঘটনাকে কেন্দ্র করে ছি ছি রব উঠছে শান্তিনিকেতনের মত আন্তর্জাতিক পর্যটন এলাকায়।

বুধবার রাতে অভিযান চালিয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ওই ৮ যুবতী ও চার যুবককে গ্রেপ্তার করে। যে রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই রিসোর্টটি রাজু মল্লিকের। রাজু মল্লিক বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের ছায়া সঙ্গী বলেই এলাকায় পরিচিত। এমনকি তাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ছেলে, বাবু দাস, সঙ্গীতা দাসের সঙ্গেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কেউ কোনরকম মুখ খোলেন নি।

আরও পড়ুনঃ স্বামীর কাছে হাত পাতার দিন শেষ! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই অকাল হোলি বীরভূমে

অন্যদিকে এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সরাসরি ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তারা মোটেই বিষয়টি ভালো চোখে দেখছেন না। এছাড়াও রাজনৈতিক প্রভাব ও ঘনিষ্ঠতার কারণেই কেউ মুখ খুলছেন না বলেই মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এর আগেও রাজু মল্লিক এই ধরনের কর্মকাণ্ড চালানোর অভিযোগে জেল খেটেছেন। কিন্তু তারপরেও একই কাজ। আর বেআইনি এই কারবারের বিষয়টি পুলিশ জানতে পেরেই বুধবার রাতে ওই রিসোর্টে হানা দেয় এবং হাতেনাতে ধরে 12 জনকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়।