সিউড়ি সদর হাসপাতালে রোগীদের মোবাইল ব্যবহার করার নিয়মে বদল, কি কি করতে হবে জানিয়ে দিল কর্তৃপক্ষ

দিন দুয়েক আগেই সিউড়ি সদর হাসপাতাল অর্থাৎ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগ অর্থাৎ শিশু বিভাগে একটি মোবাইল আচমকা ফেটে যায়। যে ঘটনায় ভয়ংকর আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। শিশুদের নিয়ে তাদের মায়েরা ছোটাছুটি শুরু করেন প্রাণ বাঁচানোর জন্য। এই ঘটনায় বড় অনেক বিপদ ঘটে যেতে পারত, যদিও সেদিন এই যাত্রায় রক্ষা পান সকলেই।

তবে এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসার পাশাপাশি তাদের তরফ থেকে সিউড়ি সদর হাসপাতালে রোগী এবং তার পরিবার-পরিজনদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হলো।

ঘটনার পর বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান এবং সেখানে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়, হাসপাতালের ভিতর রোগীরা মোবাইল চার্জ দিতে পারবেন না। ব্যবহারের ক্ষেত্রেও সম্মতি নেই হাসপাতাল কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ মেয়েতে মেয়েতে প্রেমের টান! সংসার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি বীরভূমের বিবাহিত যুবতীর

অন্যদিকে হাসপাতাল সুপার প্রকাশ চন্দ্র বাগ জানিয়েছেন, এই ধরনের বিপদ এড়াতে মূলত রোগীদেরই সচেতন হতে হবে। রোগীদের সচেতন ছাড়া কোনভাবেই এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব নয়। তবে তাদের তরফ থেকে হাসপাতালের বেডের ভিতর চার্জ না দিয়ে আলাদা একটি চার্জিং স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।