সামনেই বিধানসভা নির্বাচন, যদিও এখনো নির্বাচনের দিনক্ষণ অথবা কোন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু এসবের মধ্যেই বিজেপির দেওয়াল লিখন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, একইভাবে দেওয়াল লিখন শুরু হয়েছে বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকায়। দুবরাজপুরের বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা খোদ নেমেছেন দেওয়াল লিখনে।
https://youtu.be/6ebhyxQ7lbk
বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার হাত ধরে এলাকার বিভিন্ন জায়গায় দেওয়ার লেখনের সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে খয়রাশোল ব্লকের অন্তর্গত পাঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে দেওয়াল লিখন শুরু হলেও কোথাও কোনো রকম প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি, বরং প্রার্থীর নামের জায়গা সম্পূর্ণ ফাঁকা রেখে দেওয়াল লিখনের কাজ চালানো হচ্ছে। আর এই সকল দেওয়াল লিখনে এবার স্লোগানে চমক থাকবে বলেই দাবি করলেন অনুপ কুমার সাহা।
আরও পড়ুনঃ পড়েই থাকছে বিধায়ক তহবিলের টাকা, সবচেয়ে কম খরচ নলহাটিতে, বেশি কোথায়?
যদিও বিজেপির এই দেওয়াল লিখনের বিষয়টিকে খোঁচা দিয়ে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, বিধায়ক নিজে দেওয়ার লিখনে নেমেছেন অথচ নিজের নাম লিখতে পারছেন না। তাহলে কি তিনিও নিশ্চিত নন যে এই এলাকায় তিনি প্রার্থী হবেন না অন্য কেউ। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে খোঁচা দিয়ে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন তারা বলতে পারছেন না পাঁচ বছর বিধায়ক থেকেও এলাকায় উন্নয়ন করেছি।
