রেল লাইনের ধারে বোমা, যে ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বীরভূমে।
বুধবার রাতে রেলের কাছে খবর যায় সাঁইথিয়া অন্ডাল রুটের রেল লাইনের ধারে বোমা পড়ে রয়েছে। ৬৯ বাই ১৫ নম্বর যে ইলেকট্রিক পোল রয়েছে ঠিক তার পাশে থাকা ঝোপে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়। আর এরপরই বিষয়টি নিয়ে খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে।
খবর পেতেই রেলের তরফ থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য সাময়িকভাবে ওই রুটে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই রেল পুলিশ এবং সাঁইথিয়া জিআরপি। ঘটনার পরই গোটা অঞ্চল ঘিরে ফেলা হয় এবং তল্লাশি চালানো হয়। পাশাপাশি গোটা বোমা নিষ্ক্রিয় করার জন্য ডাকা হয় বোম্ব স্কোয়াডকে। উদ্ধার হওয়া বোমাগুলি তারা নিষ্ক্রিয় করা হয়।
আরও পড়ুনঃ কালোবাজারি বন্ধ, হেরিটেজ ওয়াক নিয়ে বড় ঘোষণা বিশ্বভারতীর! যাওয়ার প্ল্যান থাকলে আগে দেখুন
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ফলে বহু ট্রেন লেটে চলে। নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রেন চলাচল বন্ধ করেছিল রেল।
