দাতা সাহেব মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন! অনিয়ম হলেই কড়া ব্যবস্থা, জানিয়ে দিলেন সিউড়ি থানার আইসি

চলতি বছর পাথরচাপুরি মেলায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে এমনটাই আশা রেখে বীরভূম জেলা প্রশাসন ও মেলা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ পরিকল্পনা বৈঠক হলো সোমবার। যেখানে বীরভূম জেলাশাসক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। আর এখানেই বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে দমকল বাহিনী, পার্কিং সহ বিভিন্ন ক্ষেত্রও নিয়ে আলোচনা হয়।

মূলত মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই জন্যই এই বৈঠক। এই বৈঠকে সিউড়ি থানার আইসির মুখ থেকে শোনা গেল, কোথাও কোনরকম অনিয়ম হলেই তিনি কড়া ব্যবস্থা গ্রহণ করবেন।

একইভাবে বীরভূম জেলাশাসক ধবল জৈন মেলা কমিটির সদস্যদের থেকে তাদের সুবিধা-অসুবিধা সংক্রান্ত সমস্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ বীরভূমে রেল লাইনের ধারে বোমা! ব্যাহত রেল পরিষেবা, তুমুল শোরগোল জেলায়

পাশাপাশি সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান, এবার রমজান মাসের পর মেলা হবে, তাই প্রচুর মানুষের সমাগম হবে এমনটাই আশা। আর এসবের পরিপ্রেক্ষিতে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে তারা সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন