বীরভূমের ধল্লা বাসস্ট্যান্ড এলাকার এক দিনমজুরের আচমকা ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় রবিবার রাতে। যে ঘটনায় এলাকার মানুষেরা ওই যুবকের মৃত্যুর কারণকে এসআইআর বলেই দাবি করেছেন। কেন তারা এমন দাবি করছেন?
মৃত যুবকের আত্মীয় সাবের আলী দাবি করেছেন, এসআইআর চলাকালীন সমস্ত ডকুমেন্ট সে জমা দিয়েছিল। তারপর হেয়ারিং হয়েছিল। হেয়ারিংয়ে যা যা নথি দরকার সব দিয়েছিল। কিন্তু তারপর যখন লিস্ট বেরোয় তখন দেখা যায় স্টাম্প মারা আছে। এখন সেটি দেখে অনেকেই বলতে শুরু করেন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে ইত্যাদি নানারকম কথাবার্তা। তারই পরিপ্রেক্ষিতে হঠাৎ রাতে মাথায় ব্যথা শুরু হয় এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে বলা হয় ব্রেন স্ট্রোক হয়েছে। এসআইআরএর কারণেই মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ গ্যাসের আকালে ইতি! ৩০% LPG-র উৎপাদন বেড়েছে দেশে, জানাল কেন্দ্র
স্থানীয় তৃণমূল নেতা শেখ বাপ্পা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক সত্ত্বেও এমন ঘটনা। আর এই ঘটনার কারণ হিসাবে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।
