প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেশের দুস্থ দরিদ্র মানুষদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প নামে রান্নার গ্যাস প্রকল্প চালু করেছে। যে প্রকল্পের আওতায় ব্যাপক সস্তায় রান্নার গ্যাস পেয়ে থাকেন উপভোক্তারা। কিন্তু এই প্রকল্পকে নিয়েই এবার বিরাট কারচুপির অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের খাস তালুক বোলপুরে।
বোলপুরের কাশিমবাজার এলাকায় থাকা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ রান্নার গ্যাস কানেকশনের ডিস্ট্রিবিউটর নাকি দিন দুয়েক ধরে মাইকিং করে এলাকার মানুষদের ভয় দেখায়, অবিলম্বে কেওয়াইসি না করলে কেউ আর ভর্তুকি পাবেন না। এমনটা শুনেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উপভোক্তারা রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে ছুটে আসেন ওই ডিস্ট্রিবিউটরের কাছে। আর সেখানে তাঁরা সেখানে এসে দেখেন ৯৯৯ টাকা করে নেওয়া হচ্ছে এবং তার বদলে দেওয়া হচ্ছে ফায়ার এক্সরস নামে একটি ডিভাইস। তবে এর দাম মোটেই ৯৯৯ টাকা নয় বলে দাবি উপভোক্তাদের। তাদের দাবি এর দাম ৩০০ টাকা।
ঘটনাকে কেন্দ্র করে সোমবার তুমুল হট্টগোল শুরু হয় সুপুরের মিনি বাজারে। যেখানে বসেই তারা এদিন কেওয়াইসি এবং ওই ডিভাইস দেওয়ার কাজ করা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে উপভোক্তাদের অভিযোগ, গরিবদের সঙ্গে খেলা করছে। অনেকেই আবার এর সঙ্গে তৃণমূলের যোগসাজশ রয়েছে বলেও দাবি করছেন।
আরও পড়ুনঃ এসআইআর-এর চূড়ান্ত তালিকায় বিচারাধীন! বীরভূমে আচমকা প্রাণ গেল ভোটারের
ঘটনার পরিপ্রেক্ষিতে উপভোক্তাদের অনেকের দাবি, যেটা ন্যায্য সেটা নিলে তাদের কোন অসুবিধা নেই।
ঘটনায় প্রতিবাদীদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিবাদ করার পর তারা ভুল স্বীকার করেছে, তবে যেভাবে তারা মাইকিং করে উপভোক্তাদের মধ্যে ভয় ধরিয়েছিল সেই ভাবেই তাদের মাইকিং করে পুনরায় বলতে হবে এই ধরনের কোন নির্দেশ সরকারের তরফ থেকে নেই।
এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
