সরকারি কর্মীদের ‘চোর চোর’ স্লোগানে কাঁপল সিউড়ি! ডিএম অফিসের সামনে ধুন্ধুমার

সিউড়ির বীরভূম জেলাশাসক দপ্তরের সামনে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। রীতিমত চোর চোর স্লোগান তুলতে দেখা যায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে। যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ চোর চোর স্লোগান তোলেন তাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই মুহূর্তের কিছু অংশ চলুন আগে দেখে নেওয়া যাক।

এখন প্রশ্ন হল কেন হঠাৎ করেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এইভাবে চোর চোর স্লোগান তুলে উত্তেজনা ছড়ান জেলাশাসক দপ্তরের সামনে? এর পিছনে রয়েছে রাজ্য সরকারি শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যুক্ত মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট।

আরও পড়ুনঃ একই যোগদানকারীকে দুবার যোগদান! দুবরাজপুরে তৃণমূল নেতাদের মধ্যে ‘ক্রেডিট’ নেওয়ার আজব লড়াই

ডিএ সহ বিভিন্ন দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ওই মঞ্চ ধর্মঘটের ডাক দিয়ে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমন সময় শাসকদলের ঘনিষ্ঠ কিছু কর্মচারী ও সংগঠনের নেতা সেখানে উপস্থিত হয়ে ধর্মঘটে অংশগ্রহণকারীদের আক্রমণ করে বলে অভিযোগ। আর এরপরেই ধর্মঘটের শামিল হওয়া কর্মচারীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চোর চোর স্লোগান তুলতে শুরু করেন।

ধর্মঘটে সামিল হওয়া রাজ্য সরকারি কর্মচারীরা অভিযোগ করেছেন, তাদের মঞ্চের মহিলাদের গায়ে হাত দেওয়া হয়। পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।

এমন ঘটনায় উত্তেজনা ছড়ালে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে জেলাশাসক দপ্তরের সামনে হাজির হয় পুলিশ। পুলিশের সঙ্গেও সেখানে বাকবিতণ্ডা শুরু হয় তাদের।