সিউড়ির হাটজান বাজার রেলগেট নিয়ে নয়া কাণ্ড! স্থায়ীভাবে বন্ধ হওয়ার আগেই নতুন সিদ্ধান্ত

দীর্ঘ অপেক্ষার পর সিউড়ির হাটজান বাজার রোড ওভারব্রিজ তৈরি হয়েছে এবং তার উদ্বোধন হয়েছে। রোড ওভার ব্রিজ তৈরি ও উদ্বোধন হওয়ার পর এবার পালা রেলগেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার। আর এই রেলগেট স্থায়ীভাবে বন্ধ করতে এসেই বুধবার নতুন কান্ড বাঁধলো সিউড়িতে।

হাটজান বাজারের রেলগেট স্থায়ীভাবে বন্ধ করে দিলে সমস্যায় পড়তে হবে ওই রেল ওভার ব্রিজের নিচে থাকা সাধারণ কিছু মানুষদের। এই দাবিতে সরব হোন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে রেলের আলোচনা হয়। এমনকি বাকবিতন্ডাও বাঁধতে দেখা যায়।

আরও পড়ুনঃ নতুন কমিটি না পসন্দ! বড় সিদ্ধান্ত তৃণমূল কর্মীদের, জলঘোলা দুবরাজপুরে

রোড ওভারব্রিজে ওঠার জন্য কোন সিঁড়ি এখনো তৈরি হয়নি, সেই কথা মাথায় রেখে নিজেদের অসুবিধা বিষয়টি রেলকে জানান স্থানীয়রা। আর এরপরই রেল স্থায়ী ভাবে ওই রেলগেট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়।

সাময়িকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে পথ চলতি মানুষ থেকে শুরু করে সাইকেল এবং মোটরসাইকেল যাতায়াত করতে পারবে ওই রেলগেট দিয়ে। তবে ভারী ও বড় যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে রেলগেট বন্ধ করাকে নিয়ে তৃণমূলের তরফ থেকে খোঁচা দেওয়া হয় বিজেপিকে।