৩৩১ জনের চাকরির সম্ভাবনা বীরভূমে! বড় ঘোষণা অনুব্রতর

সরকারি চাকরির জন্য প্রতিদিন বেকার যুবক-যুবতীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। আর এই সকল যুবক-যুবতীদের মধ্যে এবার ১৫ মার্চের মধ্যে ৩৩১ জনের কপাল খুলতে পারে, অন্ততপক্ষে অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী সেই সম্ভাবনাই দেখা দিয়েছে। যদিও এই তালিকায় ৫ জন চাকরির নিয়োগপত্র ইতিমধ্যেই হাতে পেয়েছে।

রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সোমবার ৫ জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পর এমনই বার্তা দেন।

ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা শিল্প প্রকল্পের জন্য ভূমি দপ্তরে পাঁচজনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয় বীরভূম জেলা প্রশাসনের তরফে। তবে শুধু পাঁচ জন নয় এই তালিকায় রয়েছে ৩৩১ জন। পুলিশ ভেরিফিকেশন বাকি থাকার কারণে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের হাজার টাকা মূল্যে বালি দিতে হবে! দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ বিজেপি

চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সময় অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে স্পষ্টভাবেই জানান, ১৫ মার্চের মধ্যে সমস্ত কাজ শেষ করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার বন্দোবস্ত করলেই ভালো। কেননা তারপরেই ভোট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।