বিকট আওয়াজ! বীরভূমে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর, তুমুল শোরগোল দুবরাজপুরে

বিকট আওয়াজ আর সেই আওয়াজের পরই দেখা যায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। সাধারণ মানুষেরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন এমন ভয়ংকর পরিস্থিতি। এখন প্রশ্ন হল কিভাবে ঘটল এমন ঘটনা? কোথায় ঘটেছে এমন ঘটনা?

এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের জশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। যে উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর বিস্ফোরণে ভেঙে পড়ে শুক্রবার রাতে। আর তারপরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

প্রত্যক্ষদর্শী যশপুর হাই স্কুলের গ্রুপ ডি কর্মী বাবলু ভান্ডারী জানিয়েছেন, তিনি যখন রাস্তা দিয়ে পার হচ্ছিলেন তখন এমন ঘটনা ঘটে। তার থেকে সামান্য কিছুটা দূরেই এমন ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ ‘আমি বাঙালি, ভারতীয়, বাংলাদেশী নই ‘, বীরভূম জুড়ে পোস্টার ঘিরে শোরগোল, যা বলছে তৃণমূল-বিজেপি

এলাকার বাসিন্দা শেখ আজিজুল জানিয়েছেন, বিকট আওয়াজ। আর সেই আওয়াজ শুনে বেড়িয়ে এসেছে দেখি এমন ঘটনা।

এমন ঘটনার কারণ হিসাবে যা জানা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে বোমা মজুত রাখা হয়েছিল আর সেই বোমা বিস্ফোরণের কারণে এমন ঘটনা ঘটে। ঘটনাস্থলের সামান্য দূরেই জশপুর হাইস্কুল।

তবে আশ্চর্যের বিষয় ভেঙে পড়া প্রাচীর রাতারাতি তৈরি করে দেয় কেউ বা কারা। যেন কিছু টের না পাওয়া যায়। তবে নতুন করে তৈরি করা সিমেন্টের দেওয়ালের দাগ তো সহজে পুরাতন করা সম্ভব নয়!