দুবরাজপুরে অনুপ কুমার সাহা বনাম নরেশ চন্দ্র বাউড়ী, দেওয়াল লিখনে শুরু লড়াই

দুবরাজপুর বিধানসভায় এবার লড়াই বেশ জমজমাট। এই বিধানসভা বিজেপির দখলে রয়েছে 2021 সাল থেকে। ২০২১ সালে মূলত বিজেপির অনুপ কুমার সাহার সঙ্গে লড়াই হয়েছিল তৃণমূলের নতুন মুখ অধ্যাপক দেবব্রত সাহার। যে নির্বাচনে জয়লাভ করেছিলেন অনুপ কুমার সাহা। আগে এই বিধানসভা এলাকা ছিল তৃণমূলের দখলে এবং বিধায়ক ছিলেন নরেশচন্দ্র বাউরি। আর এবার ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি অনুপ কুমার সাহাকেই টিকিট দিয়েছে, অন্যদিকে বিধানসভা পুনরুদ্ধার করতে তৃণমূল ফের নরেশচন্দ্র বাউরিকে প্রার্থী করেছে। স্বাভাবিকভাবেই এই বিধানসভায় এবার কে শেষ হাসি হাসে সেটাই দেখার।

বিজেপি ও তৃণমূল দুই দলের প্রার্থীদের নাম ঘোষণার পর ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন। বিজেপির প্রার্থী অনুপ কুমার সাহা নিজেই বিভিন্ন জায়গায় দেওয়ার লিখনের কাজ শুরু করে দিয়েছেন এবং প্রচার শুরু করে দিয়েছেন।

অন্যদিকে মঙ্গলবার নরেশ চন্দ্র বাউড়ির নাম প্রকাশ হওয়ার পর তৃণমূল নেতা পীযূষ পান্ডে ও স্বরূপ আচার্য সহ অন্যান্য কর্মী সমর্থকরা দেওয়াল লিখনের কাজ শুরু করেন।