আজ খুশির ইদ, তবে এই খুশির ইদের আগেই মরশুমের প্রথম কালবৈশাখীর তান্ডবে ভেঙ্গে চুরমার বীরভূমের বেশ কয়েকটি বাড়িঘর। যে ঘটনাই স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়েছেন ওই সকল মানুষেরা।
মরশুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে এমন লন্ডভন্ড হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। দুবরাজপুর ব্লকের অন্তর্গত জশপুর গ্রাম পঞ্চায়েতের সাজিনা গ্রামে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কিছুক্ষণের জন্য স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যায়। আর সেই স্থানীয় ঘূর্ণিঝড়ের তাণ্ডবেই একটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি।
শুক্রবার রাত আটটা নাগাদ এমন ঘটনা ঘটে। যার বাড়ি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি হলেন শেখ ডালিম। বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জিনিসপত্র। এমন পরিস্থিতিতে অসহায় ওই পরিবার ছোট বাচ্চাদের নিয়ে ওই বাড়িতেই রয়েছেন। তাদের তরফ থেকে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
