সামনেই গ্রীষ্মকাল আর গ্রীষ্মের সময় সিউড়ির ইনডোর স্টেডিয়ামের সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। আর তারই প্রস্তুতি অর্থাৎ সুইমিংপুল পরিষ্কার করার কাজ চলছিল সোমবার। কিন্তু সেই কাজ চলাকালীন সাপের ছোবলে মৃত্যু (Death by Snake Bite) হল সিউড়ির ইনডোর স্টেডিয়ামের এক অস্থায়ী সাফাই কর্মীর।
জানা যাচ্ছে, এদিন সুইমিং পুল পরিষ্কার করার সময় একটি পাইপের ভিতর মাধাই মাহারা নামে ওই সাফাই কর্মী হাত দিতেই সাপে ছোবল দেয়। প্রথমদিকে কি সাপ তা জানতে পারা না দিলেও পরে জানা যায় সেটি একটি গোখরো সাপ ছিল।
ঘটনার পর তড়িঘড়ি তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। মনে করা হচ্ছে, সাপের ছোবলের পর প্যানিক অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ইন্ডোর স্টেডিয়ামের অন্যান্য কর্মী ও পদাধিকারীরা। তারা জানিয়েছেন, খুবই ভালো মানুষ ছিলেন মাধাই মাহারা। তিনি একহাতে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে দিয়েছে গ্রাউন্ডের যাবতীয় কাজ করে থাকতেন। এমনকি অবসর সময়ে সাঁতার প্রশিক্ষণও দিতেন।
