মমতার সভার কী চলছে খয়রাশোলে? দেখুন একেবারে মাঠের খবর

আগামীকাল বীরভূমের খয়রাশোলে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে তিনি নির্বাচনে জনসভায় ভাষণ রাখবেন। মানুষ মুখিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ভাষণ শোনার জন্য। তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ও সভাস্হল তৈরির কাজ চলছে জোড় কদমে, কারণ রাত পোহালেই তৃণমূল সুপ্রিমো এই মঞ্চে নির্বাচনী জনসভা করতে আসবেন। পুলিশ প্রশাসনের কর্তারা তা দেখে নিচ্ছেন।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে পুলিশ। মেটাল ডিটেক্টর দিয়ে মঞ্চ সহ পুরো সভাস্থল পরীক্ষা করে দেখা হচ্ছে। শুধু তাই নয় হেলিপ্যাডের জায়গাতেও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। হেলিপ্যাড সহ মঞ্চ ও সভাস্থল ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে হেলিকপ্টার মহড়া দিয়েছে তবে হেলিপ্যাডে নামেনি। দুবরাজপুর দমকল বিভাগের একটা ইঞ্জিন সহ দমকল কর্মীরা হেলিপ্যাডের কাছে রয়েছেন। অন্যদিকে তৃণমূল কর্মীরা তৃণমূলের দলীয় পতাকা মঞ্চের বিভিন্ন জায়গায় লাগাতে তারাও ব্যস্ত রয়েছেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প রাস্তার জন্য খয়রাশোলে রাস্তায় থাকা সমস্ত স্পিড ব্রেকার তুলে ফেলা হয়েছে।