‘হাত-পা টিপবে, তেল মালিশ ও করে দেবে’, বিজেপি প্রার্থীদের প্রচারে খড় কাটা, আলু-পেঁয়াজ তোলাকে কটাক্ষ কাজলের

এবার বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়েই প্রচারে নানান ধরনের অভিনব প্রয়াস দেখা যাচ্ছে প্রার্থীদের। এসবের মধ্যে বীরভূমের নানূরের প্রার্থী খোকন দাসকে দেখা যায় কখনো তিনি মাঠে আলু তুলছেন, কখনো আবার গবাদি পশুর জন্য খড় কাটছেন। এছাড়াও একাধিক চমকপ্রদ কর্মকাণ্ড তাকে করতে দেখা গিয়েছে।

তবে শুধু খোকন দাস নন, এর পাশাপাশি দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ সাহাকে ভোটারের দাড়ি কামিয়ে দিতে দেখা যায়, একইভাবে মাঠে পেঁয়াজ তুলতে দেখা যায় রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহাকে, ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল আবার মাঠে সরষে ছড়ান। এসবকেই এবার কটাক্ষ করতে দেখা গেল হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখকে (Kajal Sekh)। তিনি দাবি করেন, বিজেপি প্রার্থীদের বললে এবার তারা গা-হাত-পা টিপে দেবে। তেল মালিশও করে দেবে।