ভোটের আগে আবারও চমক তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডলের। ভোট যতই এগিয়ে আসছে ততই যেন তাকে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে লক্ষ্য করা যাচ্ছে। কেননা এবার রামের উত্তরীয় গলায় বেঁধে রামনবমীর (Ram Navami) মিছিলে হাঁটতে দেখা গেল তাকে। যা রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেলায়।
রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রার আয়োজনের পাশাপাশি বোলপুর পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মী সমর্থকরা বোলপুরে একটি শোভাযাত্রার আয়োজন করে। শুক্রবার যে শোভাযাত্রার আয়োজন করা হয়। আর এই শোভাযাত্রাতেই অনুব্রত মণ্ডলকে হাঁটতে দেখা গেল।
রামনবমীর শোভাযাত্রায় হেঁটে অনুব্রত মণ্ডল কি বার্তা দিলেন? এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রামনবমীর মিছিলে অনবরত মন্ডল এই প্রথম হাঁটলেন এমন নয়। গত বছর তাকে প্রথম রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল। আর এবার দ্বিতীয় বছর রামনবমীর মিছিলে হেঁটে তিনি জানান, রামকে সবাই ভালবাসে আমরাও ভালোবাসি। আমরা রামনবমী মানি।
