বীরভূম সফরে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেলেন অভিষেক! মঞ্চ ছাড়তেই আগুন

ভোটের প্রচারে শনিবার বীরভূম সফরে এসেছিলেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার সমর্থনে লাভপুরে তার জনসভা ছিল। আর সেই জনসভাতেই বড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন তিনি।

এদিন জনসভায় বক্তব্য রাখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে নামতেই দেখা যায় মঞ্চে আগুন। যদিও তড়িঘড়ি দমকল বাহিনী তাদের তৎপরতাই আগুন নিয়ন্ত্রণে আনে।

যে সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়লেও ঠিক মঞ্চের পিছনে বীরভূম জেলার তৃণমূল নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তবে এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকা অবস্থাতেই এমন ঘটনা ঘটতো? তাহলে তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির পাশাপাশি অন্যান্যরাও উপস্থিত থাকতেন! আর তা যদি হতো তাহলে অনেক বড় ঘটনায় ঘটে যেতে পারত।