মাস কয়েক আগেই সিউড়ির তিলপাড়া ব্যারেজে (Tilpar Barrage) ব্যাপক ফাটল লক্ষ্য করা গিয়েছিল। যে ঘটনায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে মেরামতি চলার পর ফের স্বাভাবিক হয় যান চলাচল।
তবে এই সকল ঘটনার রেস কাটতে না কাটতেই নতুন করে তিলপাড়া ব্যারেজের উপর হাড় কঙ্কাল বেরিয়ে যেতে দেখা গেল। তিলপাড়া ব্যারেজের উপর যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নতুন করে একটি গর্ত লক্ষ্য করা গিয়েছে। গর্ত বেশ বড়, মূলত কংক্রিট উধাও হয়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি। আর এরই ফলে নতুন করে আশঙ্কায় সাধারণ মানুষেরা।
তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যাতায়াত করা হায়দার নামে এক ব্যক্তি জানিয়েছেন, এটা পরিস্থিতি তাতে আবার যদি ব্যারেজের উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় তাহলে চরম সমস্যায় পড়তে হবে। অবিলম্বে মেরামতি করা দরকার।
একইভাবে ব্রিজ মেরামতির দাবি তুলেছেন অক্ষয় দাস নামের আরও এক যুবক।
