হয়ে গেল মাঠ পরিদর্শন! সিউড়ির কোথায় হবে প্রধানমন্ত্রী সভা, জানালো বিজেপি নেতৃত্ব

সিউড়ির বুকে প্রথম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভোটের প্রচারে পা রাখতে চলেছেন। বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে, এর আগে কখনো প্রধানমন্ত্রী শহরে পা রাখা হয়নি।

২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে একবার সিউড়িতে আসার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু সেই সময়ই করোনা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় এমন বড় আকারের জনসভা করার সিদ্ধান্ত বাতিল করেন তিনি। স্বাভাবিকভাবেই সেই বারই প্রথম সিউড়িতে তার পা রাখার কথা থাকলেও সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার নিশ্চিত আসছেন এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি সহ জেলার অন্যান্য প্রার্থীদের ভোট ময়দানে জয়যুক্ত করার আহ্বান নিয়েই তিনি সিউড়িতে একটি জনসভা করবেন। ২০২১ সালে জীবধরপুর এলাকায় তার জনসভা করার কথা থাকলেও তা বাতিল হয়। আর এবার তার সভা হবে সিউড়ির কলোনি ময়দানে বলেই দাবি করেছেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় সংকর ব্যানার্জি। মূলত তার হেলিকপ্টার চাঁদমারি মাঠে নামবে এবং সেখান থেকে তিনি সিউড়ির ইরিগেশন কলোনী মাঠে পৌঁছবেন, সেখানেই নিজের রাজনৈতিক বক্তব্য রাখবেন।