কার দখলে থাকবে এলাকার রাস? এই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল লড়াইয়ে (TMC Conflict) উত্তপ্ত হল এলাকা। মঙ্গলবার দুপুরবেলায় এমন ভয়ংকর ঘটনাটি বাঁধে দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামে।
এলাকার ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর এমন দ্বন্দ্বে বোমা-গুলি চলে বলে দাবি। এমন দ্বন্দ্ব মূলত ওই গ্রামের তৃণমূল নেতা শেখ মুস্তাকিম ও গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হাফিজের গোষ্ঠীর মধ্যে। দীর্ঘদিন ধরেই এই দুই গোষ্ঠীর মধ্যে এমন দ্বন্দ্ব চলছে বলে জানা যাচ্ছে। আর তা আজ মারাত্মক আকার নেই।
দুই গোষ্ঠীর এমন লড়াইয়ের সময় গ্রাম জুড়ে ব্যাপক বোমাবাজি হয় বলে দাবি গ্রামবাসীদের। বোমাবাজির পাশাপাশি গুলিও চলে বলেও দাবি।
তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে গ্রাম জুড়ে তুমুল উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই ডিএসপি ক্রাইম পতিক রায়, সিআই দুবরাজপুর শুভাশিষ হালদার ও দুবরাজপুর থানার ওসি, মনোজ সিং সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি গ্রামে পৌঁছই কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরাও। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রাম জুড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলে। ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বাকি দোষীদের গ্রেপ্তার করতে পুলিশের তরফ থেকে জোর তল্লাশি চালানো হচ্ছে।
