ভোট প্রচার থামিয়ে আদালতে ছুটতে হলো জগন্নাথ চ্যাটার্জি-ধ্রুব সাহাকে! কেন এমন পরিস্থিতি

জগন্নাথ চ্যাটার্জি ও ধ্রুব সাহা, দুজনেই এবার দুই বিধানসভার বিজেপি প্রার্থী। জগন্নাথ চ্যাটার্জি (Jagannath Chatterjee) সিউড়ির প্রার্থী এবং ধ্রুব সাহা (Dhruba Saha) রামপুরহাটের। ভোটের আগে প্রার্থীদের প্রচার থাকে তুঙ্গে, তবে মঙ্গলবার তাদের প্রচার থামিয়ে ছুটে আসতে হলো সিউড়ি আদালতে (Suri Court)। কেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হল তাদের?

এর পিছনে রয়েছে দুটি আলাদা আলাদা মামলা। জগন্নাথ চ্যাটার্জিকে আর জি কর ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ির মসজিদ মোড়ে প্রতিবাদে নামার পরিপ্রেক্ষিতে একটি মামলা দেওয়া হয়েছিল। যে মামলায় হঠাৎ করেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। যে কারণেই তাকে আজ সশরীরে সিউড়ি আদালতে হাজির হতে হয়।

অন্যদিকে রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট বের হয়েছে মূলত তিলপাড়া ব্যারেজের বেহাল দশা পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখানোই। যে বিক্ষোভ রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি করেছিল সিউড়ি শহরে। যে বিক্ষোভে ধ্রুব সাহাকে চ্যাংদোলা করে থানায় আনা হয়েছিল।

আইনজীবী প্রদীপ কুমার ঘোষ দাবি করেছেন, সব লড়াকু ছেলে। তাদের দমানোর জন্যই এমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে।