অধীরের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা! কংগ্রেস-তৃণমূল গালিগালাজ, নাড়ুগোপাল ওপেন থ্রেট অধীরকে

প্রচারে গিয়ে ধুন্ধুমার! বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) ওপেন থ্রেট দিতে দেখা গেল তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জিকে। কেন এমন উত্তেজনা?

শনিবার সকালে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে যান। সেই সময়ই ওই এলাকার তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে একদল কর্মী সমর্থক পথ অবরোধ করে বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছই যে দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু করে ধাক্কাধাক্কি সবকিছুই ঘটে।

অভিযোগ শুধু বাধা দেওয়াই নয়, পাশাপাশি কংগ্রেস কর্মীদের মারধর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী রীতিমতো গালিগালাজ করে কটুক্তি করেন।

এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসকে থ্রেট দিয়ে জানান, তৃণমূল কংগ্রেস যদি চাই রক্তারক্তি হবে তাহলে রক্তারক্তিই হবে।

অন্যদিকে এই ঘটনায় তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি অধীর রঞ্জন চৌধুরীকে থ্রেট দিয়ে জানান, অধীরের বাবার ক্ষমতা থাকলে তৃণমূল কর্মীদের গায়ে হাত দিয়ে দেখাক। বাড়ি থেকে বের হতে দেবো না।