ভয়ংকর দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। ব্রিজ থেকে বাইক নিয়ে তিনি সোজা পড়ে যান নদীতে। আর এমনটা দেখতে পেয়ে ছুটে যান দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা (Anup Kumar Saha)। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য।
ভয়ংকর এমন দুর্ঘটনাটি ঘটে সোমবার দুবরাজপুর ব্লকের দুবরাজপুর খয়রাশোল রাস্তায় থাকা কুখুটিয়া শাল নদীর ব্রিজে।
অনুপ কুমার শাহ জানিয়েছেন, বেলসারা গ্রামের সেনাপতি দাস নামের ওই বাইক আরোহী ব্রিজ থেকে বাইক নিয়ে নদীতে পড়ে যান। তিনি বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল ও পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য।
