ভোট প্রচারে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে ডাক্তার বাবু! দোষ স্বীকার করে নিলেন মুরারইয়ের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন

বীরভূমে তৃণমূলের (TMC Birbhum) যে সকল শক্ত ঘাঁটি রয়েছে তার মধ্যে অন্যতম ধরাই যেতে পারে মুরারই বিধানসভাকে। কেননা এই বিধানসভা সংখ্যালঘু বিশিষ্ট বিধানসভা এবং এখান থেকে তৃণমূল গত কয়েকটি নির্বাচনে ব্যাপকভাবে লিড পেয়েছে। কিন্তু এই এলাকাতেই উন্নয়ন হয়নি বলে অভিযোগ। গত পাঁচ বছরে কোন উন্নয়ন হয়নি এমনটাই অভিযোগ। আর এরই পরিপ্রেক্ষিতে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় খোদ ডাক্তার বাবুকে। ডাক্তার মোশারফ হোসেন, বিদায়ী বিধায়কের পাশাপাশি এবারের তৃণমূল প্রার্থী। আর তাকেই এবার তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় ভোট প্রচারে গিয়ে। কিভাবে ডাক্তারবাবু বিক্ষোভের মুখে পড়লেন, দেখুন সেই ভিডিও।

মুরারই বিধানসভার তৃণমূল প্রার্থী ডাক্তার মোশারফ হোসেন মঙ্গলবার ভোট প্রচারে গিয়েছিলেন মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত গোরশা অঞ্চলে। সেখানেই আব্দুল্লাহপুরে তাকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। রাস্তাঘাটের কোনরকম উন্নয়ন হয়নি বলে দাবি তোলেন এবং তুমুল বিক্ষোভ দেখান। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভকারীদের সরাতে এলে রীতিমতো তাদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যাওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ডাক্তার মোশারফ হোসেন স্বীকার করে নিয়েছেন, রাস্তা হওয়ার কথা থাকলেও হয়নি। হলে ভালো হতো।