হাসন বিধানসভায় কংগ্রেস-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই দল ভারী করছে ঘাসফুল! চ্যালেঞ্জের মুখে বিজেপি

হাসন বিধানসভা, যেখানে সবাই বলছেন লড়াইটা কংগ্রেস আর তৃণমূলের (TMC Congress Conflict) মধ্যে। যেখানে প্রার্থী কংগ্রেসের মিলটন রশিদ, তৃণমূলের ফাইজুল হক ওরফে কাজল শেখ। বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় দুই দলের প্রাধান্য চ্যালেঞ্জের মুখে ফেলছে রাজ্যের বিরোধীদল বিজেপিকে। আর এসবের মধ্যে এবার দল ভারী করছে তৃণমূল।

হাসন বিধানসভার মাড়গ্রাম এলাকায় পাড়কুতা গ্রামে গত রবিবার তৃণমূল প্রার্থী কাজল শেখ ভোট প্রচারে বের হন। আর সেখানেই দেখা যায় একটি প্রচার সভায় কাজল শেখের নেতৃত্বে শতাধিক পরিবার তৃণমূলে যোগ দেয়। যে সকল পরিবারগুলি তৃণমূলে যোগ দেয় তারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন বলেই দাবি করেছেন কাজল শেখ।

রাজনৈতিক মহলের দাবি, এই এলাকায় এমনিতেই কংগ্রেস ও তৃণমূলের তুলনায় দুর্বল বিজেপি। সেই জায়গায় তাদের কর্মী সমর্থকদের মধ্যে ধস নামা বিজেপিকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে।