পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা বোলপুরে! বিবাদে জড়িয়ে পড়ল TMC-CPIM-ISF

পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদ, যে ঘটনায় উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। পরিস্থিতির দিকে নজর রাখছে তারা।

বুধবার এমন ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত মহিদাপুর এলাকায়। মূলত পতাকা লাগানোকে কেন্দ্র করেই এমন ঘটনার সূত্রপাত। যে ঘটনায় মুখোমুখি বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল, সিপিআইএম ও আইএসএফ কর্মীরা (TMC-CPIM-ISF)।

তৃণমূলের অভিযোগ, বাইরে থেকে এলাকায় এসে সিপিআইএম ও আইএসএফ কর্মীরা পতাকা লাগানোর সময় উস্কানিমূলক আচরণ করে। এর জেনেই প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা আরো তীব্র আকার নেয়।

অন্যদিকে এই ঘটনায় আইএসএফ কর্মীদের তরফ থেকে দাবি করা হচ্ছে, তারা কেউ বাইরের নন। প্রত্যেকেই এলাকার। লোকসভা ভোটের সময় থেকেই ওরা এখানে দেওয়াল লিখন হোক অথবা পতাকা টাঙ্গানো কোন কিছুই করতে দেয় না।