প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ বৃহস্পতিবার জনসভা রয়েছে সিউড়ির চাঁদমারি ময়দানে। আর মাত্র কয়েক ঘণ্টা পরই তার আগমন হবে। সিউড়ির বুকে তার প্রথম আগমন। আর প্রধানমন্ত্রীর আগমনের এমন রেস কাটতে না কাটতেই জানা গেল, এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসতে চলেছেন বীরভূমে। তিনি জনসভা করবেন খয়রাশোল এলাকায়।
খয়রাশোলে দিন কয়েক আগে যে মাঠে অর্থাৎ গোষ্ঠডাঙ্গা ময়দানে জনসভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়, এই মাঠেই জনসভা করবেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার পরিপ্রেক্ষিতে বুধবার মাঠ পরিদর্শন করে দেখেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় সংকর ব্যানার্জি সহ দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ও অন্যান্যরা।
বুধবার তারা সভাস্তল ও হেলিপ্যাডের স্থান পরিদর্শন করে দেখেন। তাদের থেকেই জানা যাচ্ছে, আগামী ১৩ এপ্রিল জনসভা করবেন অমিত শাহ।
