প্যাচপ্যাঁচে গরমে কষ্ট করে ভ্রমণের দিন শেষ, ময়ূরাক্ষী এক্সপ্রেসে এবার যুক্ত হল এসি থ্রি টিআর, ভাড়া কত পড়ছে জানুন

বীরভূমের উপর দিয়ে যে সকল ট্রেন যাতায়াত করে থাকে তার মধ্যে অন্যতম একটি ট্রেন হল ময়ূরাক্ষী এক্সপ্রেস। এই ট্রেনটি বীরভূমের একাংশের বাসিন্দাদের কাছে গণমাধ্যমের লাইফ লাইন। আর এই ট্রেনে এবার যুক্ত হল এসি থ্রি টিআর। অর্থাৎ কাঠফাটা রোদের গরম হোক অথবা প্যাচপ্যাঁচে গরম, কষ্ট করে আর যাতায়াত করতে হবে না। একটু বেশি টাকা খরচ করলেই আরাম করে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

13045/13046 ময়ূরাক্ষী এক্সপ্রেসে এসি কোচ যুক্ত করা হোক এমন দাবি দীর্ঘদিন ধরেই ছিল। আর সেই দাবি অনুযায়ী এবার রেলের তরফ থেকে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এসি থ্রি টিআর কোচ যুক্ত করা হলো। ইতিমধ্যেই এসসি কোচ নিয়ে ময়ূরাক্ষী এক্সপ্রেস হাওড়া থেকে দেওঘর ও দেওঘর থেকে হাওড়া যাতায়াত করছে। তবে এই ট্রেনের এসি কোচে যাতায়াত করতে হলে অবশ্যই একটু বেশি গাঁটের কড়ি খরচ করতে হবে।

আরও পড়ুনঃ আজই প্রকাশ পশ্চিমবঙ্গের প্রথম ভোটার তালিকা, কিভাবে দেখবেন? জেনে নিন

ময়ূরাক্ষী এক্সপ্রেসের উপর নির্ভর করে হাওড়া সিউড়ির মধ্যে বহু মানুষ যাতায়াত করে থাকেন। সিউড়ি থেকে হাওড়া অথবা হাওড়া থেকে সিউড়ি এই ট্রেনের এসি থ্রি টিআর কোচে কত ভাড়া পড়ছে তাহলে জেনে নেওয়া যাক-দেওঘর থেকে হাওড়া এসি থ্রি টিআর কোচে মাথাপিছু যাত্রীদের খরচ করতে হবে ৭২০ টাকা। হাওড়া থেকে দেওঘর মাথাপিছু খরচ করতে হবে ৭১০ টাকা। দ্বিতীয় শ্রেণীর বুকিং এর ক্ষেত্রে খরচ হয় ১৬৫ টাকা। অর্থাৎ এসিতে যাতায়াত করার জন্য খরচ বেশ কয়েক গুণ বেশি।

সিউড়ি থেকে হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে এসি থ্রি টিয়ার কোচে যাতায়াত করার জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হবে ৫২০ টাকা। হাওড়া থেকে সিউড়ি যাতায়াতের ক্ষেত্রেও খরচ পড়বে ৫২০ টাকা। দ্বিতীয় শ্রেণীর বুকিং এর ক্ষেত্রে খরচ হয় ১১৫ টাকা।

সিউড়ি থেকে কোনও যাত্রী যদি দেওঘর যেতে চান তাহলে এসি থ্রি টিআর কোচে বুকিং এর জন্য খরচ হবে হাওড়ার মতোই ৫২০ টাকা। দেওঘর থেকে সিউড়ি ভাড়া পড়বে ৫২০ টাকা।

তবে এই সুখবর এর মধ্যেও কিন্তু যাত্রীদের মধ্যে অন্য দাবি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাত্রীরা দাবি তুলছেন, এসি থ্রি টিআর নয়, এই ট্রেনটির জন্য এসি চেয়ার কার সবচেয়ে বেশি জরুরি ছিল। যদিও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনেও এমন ব্যবস্থা আসছে ময়ূরাক্ষী এক্সপ্রেসে।