রান্নার গ্যাসের সত্যিই ক্রাইসিস নাকি ম্যান মেড! উপভোক্তাদের যুক্তিতে উঠছে প্রশ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এখন বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছে। আর এই ক্রাইসিস পশ্চিমবঙ্গে যেন তুলনামূলক কিছুটা হলেও বেশি। তবে এই পরিস্থিতিতেই এক গ্রাহক যে যুক্তি তুলে ধরেছেন তাতে প্রশ্ন উঠছে সত্যিই কি রান্নার গ্যাসের ক্রাইসিস চলছে বাজারে নাকি ম্যান মেড অর্থাৎ কালোবাজারির জন্য এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে?

অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়িতেও এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সিউড়িতে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য যে কটি এজেন্ট রয়েছে। তবে একটি এজেন্টের কাছে রান্নার গ্যাসের পর্যাপ্ত স্টক রয়েছে এবং গ্রাহকরা ভালোভাবেই সরবরাহ পাচ্ছেন বলে দাবি করেছেন স্বপন ভান্ডারী নামে এক গ্রাহক। অন্য আরেকজন এজেন্টের কাছেই যত সমস্যা। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, কালোবাজারি করার জন্যই এমন করা হচ্ছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের ‘চোর চোর’ স্লোগানে কাঁপল সিউড়ি! ডিএম অফিসের সামনে ধুন্ধুমার

রান্নার গ্যাসের এমন সংকট নিয়ে শনিবার সিউড়িতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পথ অবরোধ করেন গ্রাহকরা। যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেই অবরোধ তুলে দেয়। পুলিশের আশ্বাসেই মূলত অবরোধ উঠে যায়।

অন্যদিকে যে এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে তাদের তরফ থেকে সত্যিই রান্নার গ্যাস সিলিন্ডার সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে।