আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা বালির দামের বাড়-বাড়ন্তের কারণে বাড়ি তৈরির ক্ষেত্রে চরম সমস্যায় পড়ছেন। আর এই সমস্যার কথা মাথায় রেখে এবার বিজেপির তরফ থেকে বীরভূম জেলাশাসককে একটি স্বারকলিপি জমা দেওয়া হল। মঙ্গলবার জমা দেওয়া এই স্বারকলিপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাজার টাকা মূল্যে বালি দিতে হবে।
এছাড়াও তাদের তরফ থেকে আরও তিন দফা দাবি দাওয়া জেলা শাসকের কাছে তুলে ধরা হয়। তার মধ্যে রয়েছে অবৈধভাবে নদী থেকে বালি খনন বন্ধ করা। জেলার চাহিদা মেটানোর পর বীরভূমের বালি অন্য জেলা বা রাজ্যে রপ্তানি করা এবং ফেক চালান ব্যবহার করে যে সকল জায়গায় বালি তোলা হচ্ছে সেগুলি বন্ধ করা।
