বোলপুরের বুকে বেআইনি কারবার। রাতারাতি বড়লোক হতে গিয়ে গ্রেপ্তার হলেন এক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ নিষিদ্ধ কাফ সিরাপের কারবার চালানোর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে ৪০ হাজার ৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হয়।
জানা যাচ্ছে, বোলপুর থানার অন্তর্গত উদয়পল্লী এলাকার মুন্না সিং নামে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির গোডাউনে পুলিশ হানা দেয় এবং সেখান থেকেই ৪০ হাজার ৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। পুলিশের দাবি, ওই গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রাখার পর সেগুলি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিল। পুরো বিষয়টি পুলিশ জানতে পাড়ার পরই অভিযান চালানো হয় এবং ওই সকল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করার পাশাপাশি গোডাউনের মালিককে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনঃ এবার Jioকে একহাত নিতে প্রস্তুত Airtel, 500 টাকারও কমে লঞ্চ হল জোড়া 5G প্ল্যান
পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সকল কাফ সিরাপ কোথায় থেকে এসেছে এবং সেগুলি কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে। ঘটনায় বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলেও পুলিশের অনুমান।
