ভোটের আগে বীরভূমের লাভপুরের নতুন রাজনৈতিক সমীকরণ! বড় হুঁশিয়ারি বিধায়ক অভিজিৎ সিনহার

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলে নতুন রাজনৈতিক সমীকরণ। কারণ এই অঞ্চলে এবার প্রায় ১০০ পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে প্রায় ৩০০ জন ভোটারের সমর্থন পেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

স্থানীয় বিধায়কের উপস্থিতিতে আয়োজিত একটি যোগদান কর্মসূচিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সহ দলের একাধিক স্থানীয় নেতা-কর্মীরাও।

আরও পড়ুনঃ সিউড়ির হাটজান বাজার রেলগেট নিয়ে নয়া কাণ্ড! স্থায়ীভাবে বন্ধ হওয়ার আগেই নতুন সিদ্ধান্ত

তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন বিধায়ক নিজেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।