সিউড়িতে তৃণমূলে তৃণমূলে হাতাহাতির ঘটনায় কড়া অ্যাকশন পুলিশের! গ্রেপ্তার পাঁচ

সোমবার রাতে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের বাসরা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। যে ঘটনায় দু পক্ষের সাত জন আহত হন এবং তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। আর এই ঘটনাই এবার কড়া একশন নিতে দেখা গেল সিউড়ি থানার পুলিশকে।

ঘটনার পর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শুধু পরিস্থিতি সামাল দেওয়া নয়, এর পাশাপাশি এই ঘটনায় ধরপাকড় চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া পাঁচজনকে মঙ্গলবার আদালতে তোলা হয়। অভিযুক্তদের তরফে আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত সেই আবেদন খারিজ করে অভিযুক্তদের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ এবার Jioকে একহাত নিতে প্রস্তুত Airtel, 500 টাকারও কমে লঞ্চ হল জোড়া 5G প্ল্যান

এই ঘটনায় সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। মূলত নুরুল ইসলাম গোষ্ঠীর লোকজনদের বিরুদ্ধে বকুল গোষ্ঠীর লোকজনদের মারধরের অভিযোগ আনা হয়েছে।