দুর্নীতির প্রতিবাদ করে বিপত্তি! নিম্নমানের রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় তৃণমূল নেতার ওপর হামলার চেষ্টা

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তার কাজ। এমনটা খবর পেয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিবাদ করতে এলে তার উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল ঠিকাদারের লোকজনদের বিরুদ্ধে। শাসকদলের জনপ্রতিনিধিকে মারধরের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শনিবার রাস্তা তৈরিকে কেন্দ্র করে এমন তুলকালাম কান্ড বাঁধে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গোকরুল গ্রামে। সেখানে স্কুলে ঢোকার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা তৈরি করা হচ্ছিল। তবে অভিযোগ দায় সাড়াভাবে কাজ করা হচ্ছিল। আর এর প্রতিবাদ করেন গ্রামের কয়েকজন। পাশাপাশি দুবরাজপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় দাস ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। আর এমন ঘটনাই ঠিকাদার কাজ বন্ধ করে গ্রামবাসীদের উপর হামলা চালানোর পাশাপাশি পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালানোর চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অদম্য লড়াই! পরীক্ষা দিতে যাওয়ার আগে বাথরুমে পড়ে বিপত্তি, হাসপাতাল থেকেই পরীক্ষা দিল ছাত্রী

ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর খয়রাশোল রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে হেতমপুর গ্রাম পঞ্চায়েতে গুন্ডারা চলছে বলেই মন্তব্য করেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় দাস।