সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার সাতসকালে ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকলো রোগী ও রোগী পরিজনরা। মূলত হাসপাতালের ভিতরেই একটি মোবাইল বিস্ফোরণকে কেন্দ্র করে এমন আতঙ্ক তৈরি হয়। যে ঘটনায় রোগী ও রোগী পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন, বাঁচাও বাঁচাও পরিস্থিতি তৈরি হয়।
জানা যাচ্ছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে মঙ্গলবার সকলে এমন ঘটনাটি ঘটেছে। সেখানে একটি মোবাইল বিস্ফোরণ হয়। আর এমন ঘটনার পরই রোগী পরিজনরা তাদের শিশুদের নিয়ে প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে যা জানা যাচ্ছে তাতে কেউ কেউ দাবি করছেন মোবাইলটি চার্জে বসানো ছিল। আবার কেউ কেউ বলছেন বালিশের উপর রাখা ছিল, চার্জে দেওয়া ছিল না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াই হাসপাতাল চত্বরে।
আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডার-যুবসাথী তো থাকছেই, এবার আরও ৪০০০ দেবে রাজ্য সরকার
মোবাইল বিস্ফোরণের কারণে এদিন অনেক বড়ই দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন অনেকেই। কেননা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সরঞ্জাম থাকে রোগীদের চিকিৎসার জন্য। স্বাভাবিকভাবেই ওই বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে গেলে বড় বিপদ ঘটে যেতে পারত
