দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বোমা নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা! দেখেই অবাক বীরভূমবাসী

বীরভূমের অজয় নদের চড়ে বিভিন্ন সময় লোহার বিশাল বিশাল গোলাকার বস্তু উদ্ধার হয়েছে। যেগুলি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বোমা বলেই জানা যায় বিভিন্ন মারফত। আর এবার সেই রকমই একটি উদ্ধার হওয়া বোমা শনিবার নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা বাহিনী।

বোলপুর থানার অন্তর্গত লাউদহ গ্রামের অজয় নদের চড়ে চার মাস আগে বিশালাকার ওই বোমাটি উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই বোমাটি দেখতে পান এবং তারা পরে পুলিশকে খবর দেন। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটিকে উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় রাখেন। সুরক্ষা বেষ্টনীর মধ্যে বোমাটিকে রাখা হয় যাতে করে কোনরকম দুর্ঘটনা না ঘটে।

এরপর ওই বোমাটি নিষ্ক্রিয় করার জন্য বোলপুর থানার পুলিশ ভারতীয় সেনাকে খবর দেয়। খবর পাওয়ার পর শনিবার ওই বোমাটি নিষ্ক্রিয় করার জন্য ভারতীয় সেনার একটি বিশেষ টিম ঘটনাস্থলে আসে। তারপর সেটিকে তারা নিষ্ক্রিয় করে।

আরও পড়ুনঃ লক্ষ্মী এলো ঘরে! মেয়ে হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা, ফুল-বেলুনে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে গেল ঝাড়খণ্ডের রাজবুল

বোমাটি নিষ্ক্রিয় করার সময় এদিন যেভাবে বিস্ফোরণ দেখল বীরভূমবাসি তার রীতিমতো অবাক করা। তবে এই প্রথম নয়, ওই একই জায়গাতেই আরো একটি বোমা মাস কয়েক আগেই উদ্ধার করা হয়। সেটিকেও একইভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। বারবার এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বোমা এলাকায় উদ্ধার হওয়ার পরিপ্রেক্ষিতে আতঙ্ক বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে