লোক নেই মঞ্চে, দর্শকাসনও ফাঁকা! এ কেমন বক্রেশ্বরের শিবরাত্রি মেলার উদ্বোধন

সরকারি অনুষ্ঠানের মূল মঞ্চে উজ্জ্বল ব্যক্তিদের অনুপস্থিতি, দর্শকদের জন্য রাখা আসনও ফাঁকা। এপপ্রকার ফ্লপ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল বক্রেশ্বরে।

শনিবার বীরভূম জেলা পরিষদ ও বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের উদ্যোগে শুরু হল শতাব্দি প্রাচীন বক্রেশ্বর শিবরাত্রি মেলা। কিন্তু অনুষ্ঠান উপলক্ষে সরকারিভাবে যে কার্ড ছাপা হয়েছিল, যে কার্ডে জ্বলজ্বল করছিল একগুচ্ছ বিশিষ্ট অতিথিদের নাম, তাদের অনেকেই এদিন উপস্থিত ছিলেন না। আর এমন ঘটনাকে কেন্দ্র করে খোদ আক্ষেপ প্রকাশ করতে দেখা গেল সরকারি আইনজীবী তথা বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্য মলয় মুখার্জিকে।

আরও পড়ুনঃ ‘উধাও’ মরদেহ! প্রশ্নের মুখে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা, দায়ের FIR

মলয় মুখার্জি এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় জানান, তারাপীঠে উন্নয়ন পর্ষদ গঠন হওয়ার পর তরতরিয়ে তারাপীঠের উন্নয়ন হচ্ছে। লাভপুরে এক সময় ছোট্ট করে মেলা হত, কিন্তু এখন শয়ে শয়ে দোকান, দিনের পর দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। হাজার হাজার মানুষের আগমন হচ্ছে। তাহলে কেন বক্রেশ্বরের উন্নয়ন হচ্ছে না? বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের নজরদারির আবেদন জানিয়েছেন।